ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

রাবির সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ২৭১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবির সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর

রাজশাহী ব্যুরো:
রাবির সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩০ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান-২০২২ আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত রবিবার (২৭ নভেম্বর) রাতে রাজশাহীর একটি রেস্টুরেন্টে পুনর্মিলনী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভায় বিভাগটির ৩০ বছরপূর্তি এই অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর ড. মুসতাক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠানের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী- ২৪ ডিসেম্বর সকাল ৯টায় রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে আনন্দশোভা যাত্রা, সকাল ১০টায় নাস্তা ও চক্র, বেলা ১১টায় স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময়, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ এবং দুপুর আড়াইটা থেকে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক বিভাগের সাবেক শিক্ষার্থীদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গুগলফর্মে রেজিস্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩০ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হবে স্মরণিকা। বিভাগের সাবেক শিক্ষার্থীদের যারা এই স্মরণিকায় লিখতে (প্রবন্ধ, কবিতা, স্মৃতিচারণ ইত্যাদি) চান তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে লেখা পাঠাতে পারবেন। লেখা পাঠানোর জন্য ই-মেইল আইডি পরবর্তীতে জানানো হবে।

বিভাগের সভাপতি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুসতাক আহমেদ বলেন, ‘৩০ বছরপূর্তি ও পুনর্মিলনী এই অনুষ্ঠান বেশ জাকজমকপূর্ণভাবেই আয়োজন করা হবে। বিভাগের সাবেক শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফি-র মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে আহ্বান জানানো হচ্ছে।’

প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে বিভাগের সাবেক শিক্ষার্থী গোলাম রাব্বানি, মেহেরুল হাসান সুজন, মোস্তাফিজ গনি, রানা পারভেজ, তরিকুল ইসলাম লিখন, সাইফুর রহমান রকি, এনায়েত করিম, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন শিমুল, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর

আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২