ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে- এমপি দীপংকর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ৩৫১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে- এমপি দীপংকর!

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে- এমপি দীপংকর! রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে চারটি সেতু উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে সেতুগুলো উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

সেতু উদ্বোধন শেষে তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে, এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়।’ বর্তমানে রাঙামাটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এই সড়ককে ঘিরে আসে পাশে রিসোর্টও তৈরি হচ্ছে। এসব স্থপনা তৈরির ফলে এই এলাকার মানুষের অর্থনৈতিক পরিবর্তন আসছে।’

এলজিইডি সূত্র থেকে জানা যায়, আসামবস্তি-কাপ্তাই সড়কে ৪৮, ১২০, ৯৬ ও ৪৮ ফুটের মোট চারটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। এর মোট ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
ঠিকাদার মো: জসিম উদ্দিন বলেন, ‘পাহাড়ি এলাকায় কাজ করতে নানামুখী সমস্যায় পড়তে হয়। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, যাতে সেতুগুলোর কাজ সঠিক সময়ে শেষ করা যায়। তারপরও নানা কারণে কিছুটা সময় বেশি লেগেছে।’

রাঙামাটি এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি বলেন, ‘চারটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এর ফলে এই এলাকায় পর্যটন বিকাশে ভূমিকা রাখবে। সম্প্রসারিত সড়কে কাজের বিষয়ে প্রকৌশলী জানান, করোনার কারণ, ফান্ডের সমস্যা, ঠিকাদারের কিছু গাফিলতি সবমিলিয়ে মানুষের ভোগান্তি হয়েছে। কাজে এখন গতি এসেছে। আশা করছি দ্রুততম সময়ে কাজ শেষ হবে।’

আসামবস্তি-কাপ্তাই সড়কের একপাশে সবুজ পাহাড়। অন্যপাশে কাপ্তাই হ্রদ। হ্রদ ও পাহাড়ের মেলবন্ধন থাকায় এই সড়কটি দ্রুতই মুগ্ধতা ছড়ায় পর্যটকদের কাছে। পর্যটন সম্ভাবনা থাকায় এই সড়ক ধরে গড়ে ওঠে প্রায় দশটি রিসোর্টসহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেতুগুলো উদ্বোধন হওয়ায় আরও সম্ভাবনার দ্বার খুললো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে- এমপি দীপংকর!

আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২