ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

মহাদেবপুরে ২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ৯০৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ মামুন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ।
আটককৃত মামুন উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শনিবার ১৩ নভেম্বর দুপুর ১২টায় থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই এমদাদ, এসআই জাহিদ ও এএসআই খাইরুল অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ গেট এলাকা থেকে সেগুলো উদ্ধার করেন। আটক মামুন ও রকেট নামে তার অপর সঙ্গী একটি বাজাজ ডিসকোভার-১৩৫ (নওগাঁ-ল-০১-২৭৬১) মোটর সাইকেল যোগে নিয়ামতপুর উপজেলার ছাতড়ার দিক থেকে মহাদেবপুরের দিকে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাদেরকে ধাওয়া করে মামুনকে আটক করতে সক্ষম হন। রকেট দৌড়ে পালিয়ে যায়। তাদের ব্যবহৃত মোটর সাইকেলের সিটের উপর একটি নেটের ব্যাগে ভরা ও জ্যাকেটে মোড়া ফেন্সিডিল গুলো পাওয়া যায়। পুলিশ মোটর সাইকেলটিও জব্দ করে।
এব্যাপারে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাদেবপুরে ২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১