ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

মাদক সেবনের দায়ে রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩জনের জেল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ২১০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন যুবকের জেল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক সেবনের দায়ে রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩জনের জেল!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
মাদক সেবনের দায়ে রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩জনের জেল! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেনসহ তিন যুবককে মাদক সেবনের অপরাধে ৫ দিনের জেল ও ১শত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ অক্টোবর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা ভ্রাম্যমাণ আদালতে তাদের এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামের আবুর বাড়ির পাশের একটি গাঁজা সেবনের আড্ডাখানা থেকে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের একটি দল এস আই ফরহাতের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ বাশঁবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন (৩২) একই গ্রামের ওমর আলীর ছেলে সালাউদ্দীন(৩৫) এবং রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে ডেন্টাল
চিকিৎসক মাসুদ রানা (৩০)।

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক সৌমিক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, আটককৃতরা নিজেরাই মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাই তাদের প্রত্যেককে মাদক আইনে ৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদন্ড দিয়ে বুধবার সন্ধায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক সেবনের দায়ে রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩জনের জেল!

আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২