ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

শাহজাদপুরে যমুনায় তীব্র ভাঙনে অর্ধশত বাড়িঘর ও জমিজমা বিলীন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৩০১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনায় তীব্র ভাঙনে অর্ধশত বাড়িঘর ও জমিজমা বিলীন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে যমুনায় তীব্র ভাঙনে অর্ধশত বাড়িঘর ও জমিজমা বিলীন!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
শাহজাদপুরে যমুনায় তীব্র ভাঙনে অর্ধশত বাড়িঘর ও জমিজমা বিলীন! সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী অধ্যুষিত দুর্গম জালালপুর ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকায় অসময়ে যমুনার ভাঙনে অর্ধশত বাড়িঘর, জমিজমা ও গাছপালা যমুনা গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে যমুনায় ভাঙনের তান্ডবলীলা তীব্র থেকে তীব্রতর হওয়ায় দিশেহারা ও দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে শতশত ভাঙন কবলিত মানুষজন।
এলাকাবাসীর অভিযোগ, ‘যমুনার ভাঙন থেকে জালালপুরসহ পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা করতে ২০২১ সালে ৬’শ ৪৭ কোটি টাকা ব্যায়ে যমুনার পশ্চিম তীরে ৬ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও পরবর্তীতে কাজ বন্ধ করে দেয় তারা। ফলে গত এক সপ্তাহ ধরে জালালপুরে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।’ গত এক সপ্তাহে যমুনার কড়াল গ্রাসে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমিসহ নানা স্থাপনা। রাক্ষুসী যমুনা ক্রমেই উত্তাল ও আগ্রাসী রূপ ধারণ করায় ভাঙনের তীব্রতায় আতংক আর উদ্বিগ্নে দিন কাটাচ্ছে নদী তীরের মানুষজন।

এলাকাবাসী জানায়, ভাঙনের তীব্রতা এতই বেশি যে এলাকাবাসী ঘরবাড়ি সরানোরও সময় পাচ্ছে না। চোখের পলকে তাদের সহায় সম্বল গ্রাস করে নিচ্ছে প্রমত্তা যমুনা। ঠিকাদার প্রতিষ্ঠান যথাসময়ে বাঁধ নির্মাণের কাজ না করায় বাড়িঘর জমিজমা সব নদীর মধ্যে চলে যাচ্ছে। ভাঙন কবলিতরা কোথায় থাকবে, কোথায় যাবে তা নিয়ে তারা রীতিমতো চোখেমুখে সর্ষের ফুল দেখছেন।
জালালপুর ইউনিয়নের জালালপুর উত্তরপাড়া মহল্লার ওমর আলী, আবু হানিফ, পলাশ মন্ডল, বাবু, সাদ্দাম, আরিছ, খলিল, আব্দুস সালাম, ওমর আলী, জেলহাজ, ইয়াছিনসহ ভাঙন কবলিত এলাকার অর্ধশত পরিবার ঘরবাড়ি, জমিজমা হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর দিনযাপন করছে। জালালপুর ইউনিয়নের জালালপুর উত্তরপাড়া মহল্লার আব্দুস সালাম অভিযোগ করেন, ‘ভাঙন কবলিত এলাকার ১০, ১১ ও ১২ পয়েন্টে ঠিকাদার ভাঙন রোধে কোন কাজ না করায় এলাকাবাসীর ক্ষয়ক্ষতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান- আগামী বর্ষা মৌসুম আসার আগেই জালালপুরের ভাঙন কবলিত এলাকায় ক্রসবাঁধ নির্মাণ করা হবে। জালালপুরসহ ৩টি স্থানে ভাঙন রোধের চেষ্টা করার পরও ভেঙে গেছে। পানি নামার সাথে সাথে সেখানে যে চর জেগেছে সেখানে একটি ক্রসবাঁধ নির্মাণ করে দেয়া হবে।
এদিকে, ভাঙন রোধ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে এ এলাকাটি স্থায়ীভাবে ভাঙনের কবল থেকে রক্ষার জোর দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভাঙন কবলিত মহাদুশ্চিন্তাগ্রস্থ মানুষজন।

October 12, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে যমুনায় তীব্র ভাঙনে অর্ধশত বাড়িঘর ও জমিজমা বিলীন!

আপডেট সময় : ০২:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২