দারুশায় শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে

দারুশায় শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
দারুশায় শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির উদ্বোধন। রাজশাহীর পবার দারুশায় শুভ উদ্বোধন করা হয়েছে শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলার হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।
কর্নাহার থানা সাব-ইন্সপেক্টর মোঃ শাহীনুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, রামচন্দ্রপুর ডিগ্রি কলেজের প্রভাষক ইন্তাজ আলী, দারুশা হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শরিফুল ইসলামের ব্যবস্থাপনায় ও হুজুরীপাড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য
শহিদুল ইসলাম, মেরিনা বেগম, আরএমপি রাজশাহী এএসআই মেহেদী হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও একাডেমির প্রশিক্ষনার্থী এবং প্রশিক্ষকবৃন্দ।





















