ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাজশাহীতে অধ্যক্ষকে মারধরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ৩১০ বার পড়া হয়েছে

রাজশাহীতে অধ্যক্ষকে মারধরের প্রমাণ মিলেছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অধ্যক্ষকে মারধরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীতে অধ্যক্ষকে মারধরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় গত ১৪ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। কমিটির প্রতিবেদন এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়। এতে কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের প্রমাণ তুলে ধরে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়।

তবে অধ্যক্ষ সেলিম রেজাকে মারধর করা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কোনো শাস্তির বিষয়ে সুপারিশ করেনি কমিটি। তদন্ত কমিটির প্রধান মোল্লা মাহফুজ আল-হোসেন বলেন, ‘আমরা ঘটনাটি তদন্তে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। তাতে কলেজ শিক্ষককে মারধরের বিষয়গুলো উঠে এসেছে। আমরা সেটি প্রতিবেদনে উল্লেখ করেছি।’
গত ৭ জুলাই রাতে নগরীর নিউমার্কেট এলাকায় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজার চেম্বারে অধ্যক্ষ সেলিম রেজাকে সাতজন শিক্ষকের সামনেই হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করা হয়। সংসদ সদস্য নিজেই তাকে মারধর করেন। পরে তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অধ্যক্ষকে মারধরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

আপডেট সময় : ০৮:৫৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২