ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

নাটোরে ৮০০ শিক্ষার্থীর বাল্য বিয়ে বিরোধী শপথ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ২০৭ বার পড়া হয়েছে

নাটোরে বাল্য বিয়ে বিরোধী শপথ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ৮০০ শিক্ষার্থীর বাল্য বিয়ে বিরোধী শপথ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৮০০ শিক্ষার্থীর বাল্য বিয়ে বিরোধী শপথ! নাটোরে ৮০০ শিক্ষার্থী এক সমাবেশে ‘বাল্য বিয়েকে না বলছি ও বলবো’-বলে শপথ নিয়েছে। বুধবার সকাল দশটায় শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাল্য বিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত এই সমাবেশে এই শপথ বাক্য পাঠ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা প্রশাসক বলেন, বাল্য বিবাহ শারিরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এই বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্থ হয় সমাজ ও রাস্ট্র। বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডি’র জেলা সন অমর ডি কস্তাা, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৮০০ শিক্ষার্থী বাল্য বিবাহ বিরোধী শপথ গ্রহন করে এবং বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ৮০০ শিক্ষার্থীর বাল্য বিয়ে বিরোধী শপথ!

আপডেট সময় : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২