ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা পরই ৩২ ঘন্টার হরতাল স্থগিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ২৭০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির হরতাল স্থগিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা পরই ৩২ ঘন্টার হরতাল স্থগিত!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা পরই ৩২ ঘন্টার হরতাল স্থগিত! পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলের দাবীতে রাঙ্গামাটি শহরে টানা ৩২ ঘন্টার হরতাল ৯ ঘন্টা হরতাল পালনের পর মঙ্গলবার বিকেল ৩টা থেকে স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করার পরই রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ দুপুরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে রাঙ্গামাটি শহরে হরতাল স্থগিত রাখার কথা ঘোষনা করেন।

এর আগে পার্বত্য ভূমি কমিশন সচিব যুগ্ম জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বুধবারের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।
হরতালের কারণে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত সংক্রান্ত পত্রে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।
ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) খাগড়াছড়ি মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত (পাচভূবিনিক/খাগড়া/২০২২-৪৯) পত্রের মাধ্যমে এই বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।

পার্বত্য ভূমি কমিশনের বৈঠকটি স্থগিত ঘোষণা করার আগে রাঙ্গামাটি শহরে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ ঘন্টা হরতাল পালন করা হয়। এসময় রাঙ্গামাটি শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁটালতলী, পৌরসভা, পুরাতন বাসষ্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীর। তারা শহরের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং এর পাশাপাশি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে শহরের বিভিন্ন স্থানে মিছিল, পথসভা করে।
হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। সকালে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত লোকজন পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর শহরের বেশীর ভাগ দোকানপাট বন্ধ ছিলো।

এদিকে, হরতালের কারণে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ শহরের বিভিন্ন স্থানে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাঙ্গামাটির একটি স্থানীয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে এই হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবস মোট ৩২ ঘন্টা এই হরতাল পালনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা পরই ৩২ ঘন্টার হরতাল স্থগিত!

আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২