ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় ছাগলের বাচ্চা থেকে মিলছে দুধ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ৭১৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ফরিদা বেওয়ার মাত্র ৪৩ দিন বয়সের ছাগলের বাচ্চা থেকে মিলছে দুধ। এমনকি ছাগলের বাচ্চা নিজেও তার মায়ের দুধ খাচ্ছে। কৌতুহোল নিয়ে এলাকার মানুষ দলে-দলে তা দেখতে আসছে।
ফরিদা বেওয়া ওই গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বাজিতপুর পশ্চিম পাড়া মোড় বাজার এলাকার দক্ষিণ পাশের বাসিন্দা ফরিদা বেওয়া দীর্ঘদিন থেকে ছাগল লালন পালন করে আসছেন। ওই ছাগলের এর আগে দুইবার বাচ্চা হয়েছে। কিন্তু এরকম ঘটনা আগে ঘটেনি। এইবার একটি মাত্র ছাগী বাচ্চা হয়েছে। আর এই বাচ্চাটি একা হওয়ায় অল্প দিনেই হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। সেই বাচ্চা প্রসবের কয়েক দিনের মধ্যে ওলান বড় হতে থাকে। এবং অল্প-অল্প দুধ বের হতে থাকে। গত কয়েকদিন থেকে তা বৃদ্ধি পেয়েছে। ফলে দলে দলে বিভিন্ন এলাকার মানুষ তা দেখতে আসছে।
রাজশাহী জেলার চারঘাট এলাকার ডাকরা মাধ্যমিক কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কবির হোসেন বলেন, আমার এক আত্নীয়র নিকট থেকে শোনার পরে আমরা দুইজন গত ৩১ অক্টবর ছাগলের বাচ্চার বয়স যখন ৩৬ দিন তখন গিয়েছিলাম। দেখলাম ঘটনা সত্য। আমাদের দুধ দুয়ে দেখালেন। ওলান গুলোও অনেকটা বড়ো হয়েছে। যা না দেখলে বিশ্বাস করা কঠিন।
বাজিতপুর গ্রামের মনোয়ারা বেগম বলেন, কয়েক দিন থেকে শুনে বিশ্বাস হয়নি তাই দেখতে এসেছি।
ওই ছাগল মালিক ফরিদা বেওয়া বলেন, প্রতিদিন দেখতে অনেক লোকজন আসছে। বারবার দুধদুয়ে দেখাতে গিয়ে আমার বাড়ির কাজ ঠিকমতো করতে পর্যন্ত পারছি না। একদিনে প্রায় ৫০০ গ্রামের মত দুধ বের হচ্ছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মোঃ রাকিবুর রহমান বলেন, হরমোনাল কারণে এটা হয়ে থাকতে পারে। তবে এটা স্বাভাবিক ঘটনা নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগাতিপাড়ায় ছাগলের বাচ্চা থেকে মিলছে দুধ!

আপডেট সময় : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১