ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি বঞ্চিতদের; কমিটিতে মৃতদের নাম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ৬০৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মৃতদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এনিয়ে পদ বঞ্চিত নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) উপজেলার তমালতলা হাটের শেড ঘরে এক সংবাদ সম্মেলনে কমিটিতে অন্তর্ভুক্তদের নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন বঞ্চিত নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ গোলাম মোস্তফা নয়ন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নাটোর জেলা বিএনপির গত ২৩ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক এবং সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত পত্রে বাগাতিপাড়া উপজেলা এবং পৌর বিএনপির উভয়টিতে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির ওই চিঠিতে একই তারিখে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলের সাক্ষর রয়েছে। গত ৩০ অক্টোবর শনিবার নাটোরের দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করে জেলা কমিটি। গঠিত উপজেলা কমিটির তালিকার ২৫ নম্বর ক্রমিকে নূরপুর মালঞ্চি গ্রামের আজিজুল হকের এবং পৌর কমিটির ৩১ নম্বর তালিকায় নড়ইগাছা গ্রামের আহাদ আলীর নাম অন্তর্ভূক্ত রয়েছে। বঞ্চিত নেতা-কর্মীদের অভিযোগ, প্রকাশিত তালিকার আজিজুল হক এবং আহাদ আলী অনেক আগেই মারা গেছেন। মৃত নেতাদের নাম অন্তর্ভুক্ত করে অনেক ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ন পদে অসুস্থ্য, নেশাখোর, অরাজনৈতিক ব্যক্তি, আওয়ামী লীগের সাথে সখ্যতাকারী, ঢাকায় চাকুরীরত এবং আহবায়ক ও সদস্য সচিবের আত্বীয় স্বজনকে স্থান দেয়া হলেও দলের ত্যাগী নেতাদের জায়গা দেয়া হয়নি। যে সব নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবসহ নেতাদের কাছে কমিটিতে থাকার জন্য আবেদন করেছেন তাদের বাদ দিয়ে দুই কমিটিতে মা ও ছেলে কে যুগ্ম আহবায়ক করা হয়েছে। আত্বীয়করণের মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়রা নিজেদের ইচ্ছে মতো মনগড়া তালিকা পাঠিয়ে এখন বিতর্কিত কমিটির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেই মিথ্যা দায়ী করছেন। এই কমিটি বাতিল করে ত্যাগী যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি করার জন্য তারা দাবী জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনসার আলী সরকার, ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা কামরুল ইসলাম ও আবু সাঈদ রাষ্ট্র, বিএনপি নেতা বাবুল হোসেন ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাজদার হোসেন। উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন গঠনের সময়ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা আহবায়ক তার শ্যালক, ভাই ও ভাতিজাসহ অন্য স্বজনদের সব পদ দিয়ে পকেট কমিটি গঠন করেছেন।
এদিকে এবিষয়ে সাবেক ভারপ্রাপ্ত সদর ইউপি চেয়ারম্যান আজিজুল হকের ছোট ভাই হাফিজুর রহমান বলেন, তার ভাই চলতি বছরের ১২ ফেব্রুয়ারি মারা গেছেন। অন্যদিকে আহাদ আলীর ছেলে মেহেদী হাসান বলেন, তার বাবা দুই বছর আগে ২০১৯ সালের ২৮ অক্টোবর মৃত বরণ করেন।
এসব বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক বলেছেন, স্থানীয় নেতারা যে তালিকা পাঠিয়েছেন সেই অনুযায়ীই আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অনেকদিন আগে পাঠানো তালিকা তাই কোন ভুলত্রুটি হলে পূনাঙ্গ কমিটি করার সময় ভুল গুলো সংশোধন করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি বঞ্চিতদের; কমিটিতে মৃতদের নাম!

আপডেট সময় : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১