ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

বাগাতিপাড়ায় যমজ ৩ সন্তানের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ২৪২ বার পড়া হয়েছে

তিন সন্তান জন্ম দিয়ে দুশ্চিন্তায় বাবা-মা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় যমজ ৩ সন্তানের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় যমজ ৩ সন্তানের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার! নাটোরের বাগাতিপাড়ায় দিনমজুর সবুজ আলী এবং শিমলা বেগম দম্পতির একসাথে এক ছেলে ও দুটি মেয়ে সন্তান জন্ম লাভ করায় পরিবারের লোকজন বেজায় খুশি। কিন্তু দিন বাড়ার সাথে সাথে শিশুদের খাবার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাদের পরিবার। গত ৯ জুলাই নাটোর সদরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই দম্পতির কোল জুড়ে আসে যমজ তিন সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, যমজ তিন শিশুর বাবা সবুজ আলী উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার আশরাফ আলীর ছেলে। পেশায় দিনমজুর। গত ৭ দিন আগে শিমলা দম্পতির ঘরে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম হয়। জন্মের পর থেকে তিন শিশুই সুস্থ রয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ মায়ের বুকের দুধ পাচ্ছে না তারা। তাই চিকিৎসকের পরামর্শে এখন গুঁড়ো দুধ খাওয়াতে হচ্ছে। ধার-দেনা করে হাসপাতালের বিল পরিশোধ করে গত ৩ দিন আগে সন্তানদের বাড়িতে নিয়ে এসেছেন। দিনমজুরের কাজ করে প্রতিদিন ২৫০ টাকা আয় করেন। যা দিয়ে দুধের খরচ মেটানোই সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে সংসার চালানো নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সবুজের পরিবার।

সবুজ আলী বলেন, অভাবের সংসার, দিনমজুরের কাজ করে সংসার চালাতে হয়। তার উপর একসঙ্গে তিন তিনটি সন্তা্নের জন্ম। কয়েকদিন আগে ধারদেনা করে হাসপাতালের বিল পরিশোধ করেছেন। এখন আবার বাচ্চাদের বাড়িতে কৌটার দুধ খাওয়াতে গিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েছেন। প্রতিদিন দিনমজুরের কাজ করে যে টাকা রোজগার হয়, দুধ কিনতে তার চেয়ে বেশি টাকা লাগে। এখন কিভাবে কি করবেন বুঝতে পারছেন না।

এ বিষয়ে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, তাদের অভাবের সংসার। সবুজ দিনমজুরের কাজ করে সংসার চালায়। তার মধ্যেই আবার একসঙ্গে তিনটি সন্তান জন্ম লাভ করায় আর্থিক সংকটে পড়েছেন। এ সময় তিনি ব্যক্তিগত ভাবে কিছু সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় যমজ ৩ সন্তানের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার!

আপডেট সময় : ১২:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২