ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

৯৯৯ এ কল দিয়ে প্রাণে রক্ষা পেল কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ২৩৩ বার পড়া হয়েছে

রক্ষা পাওয়া পর্যাটকরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৯৯৯ এ কল দিয়ে প্রাণে রক্ষা পেল কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকরা!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
৯৯৯ এ কল দিয়ে প্রাণে রক্ষা পেল কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকরা! কাপ্তাই হ্রদে আটকে পড়া শিশুসহ ২০ সদস্যের একটি পর্যটক গ্রুপ ৯৯৯ এ কল করে প্রাণে রক্ষা পেয়েছেন। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা শিশুসহ ২০জনের পর্যটকের একটি দল হ্রদে আটকে থাকার বিষয়টি জানতে পেয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ।

এই পর্যটকের গ্রুপকে কাপ্তাই হ্রদ থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকের একটি গ্রুপ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বেড়ানোর পর বিকেলের দিকে ফেরার পথে ইঞ্জিন চালিত বোটের তেল ফুরিয়ে গেলে তারা হ্রদের মাঝখানে আটকে পড়ে। এ সময় এখানে বৃষ্টি এবং বাতাসের গতি থাকায় তারা কাপ্তাই হ্রদে চরম বিপাকের মধ্যে পড়েন। পরে সেখান থেকে একজন ৯৯৯ এ কল দিলে বিষয়টি রাঙ্গামাটি জেলা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে জেলা পুলিশের একটি টিম রাত ৮টার দিকে পর্যটকের গ্রুপটিকে রাঙ্গামাটি কাপ্তাই লেকের পেদা টিং টিং এলাকা থেকে উদ্ধার করে জেলা পুলিশের পলওয়েল পার্কে নিয়ে আসে।

৯৯৯ এ কল দেয়া ও পরে হ্রদ থেকে উদ্ধার হওয়া পর্যটক মোঃ রাশেদ জানান, গতকাল (বৃহস্পতিবার) আমরা একই পরিবারের আত্মীয়-স্বজন শিশুসহ প্রায় ২০জনের একটি গ্রুপ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বেড়ানোর পর ফেরার পথে বোটের তেল ফুরিয়ে গেলে কাপ্তাই হ্রদে আটকে পড়েন। এসময় প্রচন্ড বৃষ্টি, হ্রদে বড় বড় ঢেউ এবং বাতাসের গতিবেগে তারা সবাই খুবই ভয় পেয়ে যান এবং বোটে থাকা শিশুসহ সবাই প্রাণভয়ে কান্না করতে থাকে। এ সময় তিনি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি টিম আমাদের এসে উদ্ধার করে।
কাপ্তাই হ্রদে আটকে পড়া থেকে উদ্ধার হওয়া পর্যটকরা ৯৯৯ এ কল দিয়ে তাৎক্ষনিক সহযোগিতা পাওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের সহমর্মিতা দেখে জেলা পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৯৯৯ এ কল দিয়ে প্রাণে রক্ষা পেল কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকরা!

আপডেট সময় : ০৬:৩৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২