ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

মোহনপুরে পাথর ভাঙ্গা মেশিনের ধূলাবালি ও ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ৩১২ বার পড়া হয়েছে

এলাকাবাসী ধূলাবালি ও ধোঁয়ায় অতিষ্ঠ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে পাথর ভাঙ্গা মেশিনের ধূলাবালি ও ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী!

রাজশাহী ব্যুরোঃ
মোহনপুরে পাথর ভাঙ্গা মেশিনের ধূলাবালি ও ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী! পাথর ভাঙ্গা মেশিনের ধূলাবালি ও বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে রাজশাহীর মোহনপুরের পরিবেশ। দীর্ঘদিন ধরে মোহনপুর সদরে মহাসড়কের পাশে এই কার্যক্রম চালালেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এতে গাছপালায় ফল কম হওয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে এলাবাসি গণ স্বাক্ষর করে রাজশাহী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের নিয়মে আছে কোন ঘনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে মেশিন দিয়ে পাথর ভাঙ্গতে পারবে না কোন প্রতিষ্ঠান। কিন্তু এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেশিন দিয়ে পাথর ভেঙ্গে বিভিন্ন স্থানে সরবরাহ করছে একটি প্রভাবশালী চক্র।
মেশিনের ধূলাবালি ও বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানসহ বসবাসরত লোকজন পড়েছেন চরম বিপাকে। অনেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোন সুরাহা পাননি বলেও অভিযোগ তাদের।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একের পর এক ঠিকাদারি প্রতিষ্ঠান পাথরের সাথে বিটুমিন মিশিয়ে বিভিন্ন সড়কে সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে। প্রতিদিন বড় বড় ট্রাকে করে এই পাথর সরবরাহ করছে। প্রশাসনকে জানালেও কার্যকর কোন ভূমিকা নিচ্ছেন না। এতে করে এখানকার গাছপালা মরে যাচ্ছে। ফসল কম হচ্ছে। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় লোকজন। দ্রুত এর সমাধান দাবী করেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলে তারা জানান, পাথর ভাঙ্গা মেশিনের ধূলাবালি ও বিষাক্ত কালো ধোঁয়ায় ছড়িয়ে কেউ পরিবেশ নষ্ট হচ্ছে করতে পারবে না। এ ব্যাপারে গণ স্বাক্ষরিত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে পাথর ভাঙ্গা মেশিনের ধূলাবালি ও ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী!

আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২