ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

ক্যাটল ট্রেন চালু হচ্ছে রাজশাহী-ঢাকা রুটে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ৩৪৯ বার পড়া হয়েছে

গরু পরিবহনে চালু হচ্ছে ক্যাটল ট্রেন সার্ভিস

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যাটল ট্রেন চালু হচ্ছে রাজশাহী-ঢাকা রুটে!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
ক্যাটল ট্রেন চালু হচ্ছে রাজশাহী-ঢাকা রুটে! রাজশাহী-ঢাকা রুটে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু হচ্ছে। আগামী ৬ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত এ ট্রেন চলবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ দশমিক ৫ টাকা।

রাজশাহীর রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আমরা উদ্বোধনের এই সম্ভাব্য তারিখ ঠিক করেছি। উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে এবিষয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। তারা অনুমতি দিলে এটা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ২০২১ সালে প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেনে ক্যাটল ট্রেনের জন্য পণ্যবাহী ওয়াগন জুড়ে দিয়ে ঢাকায় গরু পরিবহন করা হয়। গত বছরের মতো এবারও ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। কোরবানিযোগ্য পশুর চাহিদা মতো ওয়াগান জুড়ে দেওয়া হবে ট্রেনে। প্রতিটি ওয়াগনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ প্রতিটি গরু পরিবহণে খরচ হবে ৫৯১ দশমিক ০৫ টাকা।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় দফতরের বাণিজ্যিক সূত্রে জানা যায়, কোরবানির ইদের আগে ট্রাকে করে গরু পরিবহণ করে ঢাকা যেতে প্রায় ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। ট্রাক থেকে গরুগুলো নামাতে কষ্ট হয়। ট্রেনে সহজেই উঠানো-নামানো যায়। ক্যাটল ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকায় পৌঁছাবে।

যানজটের কোনো সমস্যা থাকবে না। পশুভর্তি ট্রেনটি রাতে চলাচল করবে, ফলে তীব্র গরমে পশুগুলো অসুস্থ হয়ে পড়বে না। পশুর সাথে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। পশু পরিবহণে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। যেখানে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার কোনো ভয় নেই।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ক্যাটল ট্রেনটি বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) জয়দেবপুর, টঙ্গি হয়ে তেজগাঁও পৌঁছাবে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু পাকশী বিভাগীয় রেলওয়ের পশ্চিমাঞ্চল থেকে পশু খামারিদের চাহিদার ভিত্তিতে ক্যাটল ট্রেন ঢাকা অভিমুখে পরিবহণ করা মূল উদ্দেশ্য। ইদ মৌসুমে ট্রাকে গরু পরিবহণ করতে সময় লাগে প্রায় ২০-২৫ ঘণ্টা, ট্রাকে ভাড়া লাগতো প্রায় ২০ হাজার টাকা। আর ক্যাটল ট্রেনে ১২ ঘণ্টা সময় লাগবে। এতে এ অঞ্চলের সকল প্রান্তিক পশু খামারিরা লাভবান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যাটল ট্রেন চালু হচ্ছে রাজশাহী-ঢাকা রুটে!

আপডেট সময় : ০৮:০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২