ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় একই বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

মহাদেবপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ৪৬১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে দক্ষ যুবর সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও যুব চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদের মাঝে চেক বিতরণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মণ্ডল প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, আত্মকর্মী আরিফা খানম, বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
শেষে ২৫ জন গবাদী পশু পালন, হাঁস মুরগী পালন ও মৎস্য পালনে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে একটি বিশাল যুব শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাদেবপুরে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১