ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

৪০ লাখ টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে নির্মাণের তিন মাসেই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ২৪০ বার পড়া হয়েছে

সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪০ লাখ টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে নির্মাণের তিন মাসেই!

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
৪০ লাখ টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে নির্মাণের তিন মাসেই! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং। উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার বনগাঁও-ভোলাপাড়ার কাঁচা সড়কের ৫ শ’ মিটার পাকা করণের কাজ চলতি বছরের ২০ মার্চ সমাপ্ত হয়। সড়ক নির্মাণের পরের দিন থেকেই পাথর উঠা শুরু করে। এছাড়াও সড়কের এজিং এ নিন্মমানের ইট দেওয়া হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কাজটি ৪০ লাখ ৬৫ হাজার ১৯৮ টাকা টেন্ডার বরাদ্দে গত বছরের ২৪ জুলাই কাজটি পায় “মা বাবার দোয়া ট্রের্ডাস” নামক দিনাজপুরের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। সে আবার কাজটি রাণীশংকৈলের স্থানীয় ‘সুলতান টেড্রার্স’ নামক ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। সে ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডারের নির্ধারিত শেষ সময় অনুযায়ী চলতি বছরের ২০ মার্চ কাজ সমাপ্ত করেন।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কার্পেটিং উঠে অনেক স্থানে গর্ত হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর উঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিন্ম মানের ইটের এজিং দেওয়ায় তা বিভিন্ন স্থানে ভেঙে গেছে।

স্থানীয় কৃষক হামিদুর রহমান বলেন, সড়কটি যখন থেকে নির্মাণ হয়। সেদিন থেকেই অনিয়মে ভরপুর সড়কের সাব-বেজ ও ডব্লিউ বিএম (খোয়া) এ নিন্মমানের খোয়া ব্যবহার করা হয়েছে। কার্পেটিং করার সময় দায়সারা ভাবে করা হয়েছে।
স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলী বলেন, রাস্তাটি নিয়ম মেনে নির্মাণ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। একইভাবে অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিল উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি। তার সঠিক তদারকির অভাবে সড়কটির এমন দশা বলে মনে করেন তিনি।
স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি আবু জাফর বলেন, কার্পেটিং তো উঠার কথা না । তারপরেও বিষয়টি আমি দেখছি।

রাণীশংকৈল প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি বলেন, জুন মাস চলছে কাজে খুব ব্যস্ত আছি। পরে কথা হবে। তারপরেও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই রাস্তাটি কবে নির্মাণ হয়েছে তা সঠিক জানা নেই। জুন মাসের পরে আসেন তখন কথা হবে।
রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানেন না।

June 25, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪০ লাখ টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে নির্মাণের তিন মাসেই!

আপডেট সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২