ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

অতিবর্ষণে ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন; বন্ধ হতে পারে ফেরি চলাচল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ৩০২ বার পড়া হয়েছে

চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন ডুবে গেছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিবর্ষণে ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন; বন্ধ হতে পারে ফেরি চলাচল!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
অতিবর্ষণে ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন; বন্ধ হতে পারে ফেরি চলাচল! গত কয়েকদিনের অবিরাম বর্ষণে ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন। রোববার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট অংশে গিয়ে দেখা যায় ফেরির পাটাতন ডুবে গেছে। এসময় বেশ কিছু সিএনজি পার হতে গিয়ে পাটাতনে আটকে যায়। তবে আটকে পড়া প্রতিটি সিএনজি ৫০ হতে ১০০ টাকার বিনিময়ে পার করে দিচ্ছেন ফেরিঘাট এলাকার কিছু শ্রমিক।
এসময় সিএনজি চালক খোকন মল্লিক, মোঃ ফরিদ, ইস্কান্দর হোসেন জানান, অতিরিক্ত পানি উঠায় ফেরির পাটাতন ডুবে গেছে। বাড়তি টাকার বিনিময়ে লোকজনের সহায়তায় সিএনজি কোনরকমে ফেরিতে তুললাম। মোটরসাইকেল আরোহী জয়ন্ত ধর, আবুল হোসেন জানান, পাটাতনে অতিরিক্ত পানির ফলে ফেরিতে উঠতে পারছি না।

এদিকে একই দৃশ্য দেখা যায়, ফেরির রাঙ্গুনিয়া উপজেলা অংশে ফেরিঘাট এলাকায়। এই অংশেও ফেরির পাটাতন ডুবে হালকা গাড়ি চলাচলে বেশ দূর্ভোগ পোহাতে অংশ চালক এবং যাত্রীদের। বাঙ্গালহালিয়া হতে আসা কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, গণমাধ্যমকর্মী অর্নব মল্লিক ও সংস্কৃতিকর্মী অনুপম দেব জানান, আজকের মতো অবস্থা অতীতে আর দেখি নাই। আমরা যে সিএনজিতে উঠেছি সেটা ফেরির দুই পাড়ার লোকজনের সহায়তায় বাড়তি টাকা দিয়ে কুলে উঠতে সক্ষম হয়েছে। এর জন্য ঘন্টার উপর সময় লেগে গেছে।

ফেরির তত্তাবধায়ক মোঃ শাহজাহান ও চালক আমিন জানান, অতি বর্ষণের ফলে কর্ণফুলি নদীতে পানি বেড়ে যাওয়া রোববার বিকেল ৫টা হতে ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে যায়, ফলে ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন যেমন সিএনজি ও মোটর সাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর হয়ে পড়ে। তাঁরা জানান, যদি এইভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটাতনে অতিরিক্ত পানি উঠলে ফেরি চলাচল যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
উল্লেখ্য, চন্দ্রঘোনা ফেরিঘাট দিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি হতে আসা যানবাহন রাজস্থলী এবং বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় যাতায়াত করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অতিবর্ষণে ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন; বন্ধ হতে পারে ফেরি চলাচল!

আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২