সরকারের সহায়তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি- রাঙ্গামাটিতে বাসন্তী চাকমা এমপি!
- আপডেট সময় : ০২:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে

সরকারের সহায়তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি- রাঙ্গামাটিতে বাসন্তী চাকমা এমপি!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে মানবিক সহায়তা হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন নারীকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের এসব খাবার সামগ্রী বিতরণ করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা।
বিতরণকালে এসময় রাঙ্গামাটি মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান ও রিপা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন পাহাড়ী-বাঙালী নারীকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে বাসন্তী চাকমা এমপি বলেন, সরকারের সহায়তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি। সরকার চাই না পাহাড়ের মানুষ আর পিছিয়ে থাকুক। তিনি পাহাড়ে সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।




















