ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু, অপমৃত্যু মামলা রুজু লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

বাগমারায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ২০৭ বার পড়া হয়েছে

বাগমারায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বাগমারায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! রাজশাহীর বাগমারায় পুকুরে ডুবে প্রভাষ কুমার নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রভাষ কুমার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লার অজিত কুমারের ছেলে।

থানার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুন) দুপুরে প্রভাষ কুমার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিষয়টি জানার পর খুঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে প্রতিবেশীরা বাড়ির সংলগ্ন পুকুরটিতে প্রভাষের পা ভাসতে দেখে। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে তুলে উপরে আনেন এবং স্থানীয় পল্লী চিকিৎসক গোপাল বাবুর কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং নিহত প্রভাষ কুমারের সুরুতহাল রির্পোট তৈরী করেন। কারো কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহত প্রভাষ কুমারের সৎকারের জন্য পরিবারকে নির্দেশ দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, এক শিশু পানিতে পড়ে মারা গেছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুটির সৎকারের জন্য পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ০৩:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২