ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

শিশু সঙ্গীত শিল্পী “শ্রদ্ধা খীসা’র” জন্মদিন পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২ ২১০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু সঙ্গীত শিল্পী “শ্রদ্ধা খীসা’র” জন্মদিন পালন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
শিশু সঙ্গীত শিল্পী “শ্রদ্ধা খীসা’র” জন্মদিন পালন। সঙ্গীত পরিবেশন ও কেক কাটার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন পালন করলো রাঙ্গামাটি সেন্ট ট্রিজার স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী শিশু সঙ্গীত শিল্পী শ্রদ্ধা খীসা।

গত ৯জুন ১৩ বছরে পা দিয়েছেন এই শিশু শিল্পী শ্রদ্ধা খীসা। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুল ও জেলা পর্যায়ে অনেক সুনাম ও খ্যাতি অর্জন করেছে শ্রদ্ধা।

শুক্রবার (১০জুন) সন্ধ্যায় তবলছড়িস্থ বাসায় বাবা-মা ও বন্ধুদের সাথে প্রথমে কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় শিশু সঙ্গীত শিল্পী শ্রদ্ধা খীসা’র জন্মদিনের এ আয়োজন। এর পর পর শুরু হয় শ্রদ্ধার একক সঙ্গীত পরিবেশনা। আধুনিক, দেশাত্ববোধক ও নিজ মাতৃভাষায় চাকমা গান পরিবেশন করে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত সবার মন জয় করে নেয় শ্রদ্ধা খীসা।

শ্রদ্ধার বাবা বিশ্বজিৎ খীসা ও মা ত্রেশী খীসা বলেন, আমাদের একমাত্র কন্যা শ্রদ্ধাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমাদের। পড়ালেখার পাশাপাশি সঙ্গীতেও সে যেন দক্ষ হয় সে বিষয়ে খেয়াল রাখছি। তাই রাঙ্গামাটির প্রখ্যাত সংগীত শিক্ষক ওস্তাদ, ফনিন্দ্র লাল ত্রিপুরা কাছে আমাদের মেয়ে শ্রদ্ধা সংগীতে তালিম নিচ্ছেন। আর তার একাগ্রতায় আমাদের মেয়ে সংগীতে অনেক দূর এগিয়ে গেছে।

এছাড়া আরেক বিশিষ্ট সংগীত শিক্ষক পংকজ বাহাদুরের বিশেষ অনুপ্রেরণায় আমাদের মেয়েকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারছি। তাছাড়া শ্রদ্ধার বাবাও একজন সঙ্গীতশিল্পী ও গিটার, ড্রাম ও তবলা বাদ্যকার। তাই শিল্পীর ঘরে শিল্পীর জন্ম হয়েছে বলে তারা মন্তব্য করেন। শ্রদ্ধা যেন ভবিষ্যতে অনেক বড় মানের শিল্পী হয়ে দেশ ও দেশের মানুষের জন্য গর্ব বয়ে আনে তার জন্য দোয়া ও আর্শিরবাদ কামনা করেন সকলের কাছে শ্রদ্ধার বাবা ও মা।

অনুষ্ঠানে ইউএনবি’র জেলা প্রতিনিধি ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহম্মদ, জিটিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ও সাবেক সেভেন স্টার ব্যান্ডের ভোকাল মিল্টন বাহাদুর, ৭১টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, জে টিভির প্রতিনিধি শিশির দাশ বাবলা, বিশিষ্ট সংগীতশিল্পী লিটন শীল’সহ বিভিন্ন সাংস্কৃতিমনা ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে শ্রদ্ধার গান উপভোগ করে এবং করতালির মাধ্যমে তাকে আনন্দ প্রদান করেন।

June 11, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিশু সঙ্গীত শিল্পী “শ্রদ্ধা খীসা’র” জন্মদিন পালন

আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২