ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

রাবিতে সাংবাদিককে মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ৩০০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে সাংবাদিককে মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাবিতে সাংবাদিককে মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার। রাজশাহী বিদ্যালয়ে (রাবি) মাদার বখশ হলে সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত গিয়াস উদ্দিন কাজলকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন। তিনি মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ- সভাপতি ছিলেন।

সোমবার (৩০ মে) হল প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন৷
তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্তের জন্য হলের আবাসিক শিক্ষক অধ্যাপক আমিরুল ইসলাম কনককে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ড. মেসবাউস সালেহীন ও ড. আলী আহম্মদ সৈয়দ মোস্তফা জাহিদ। তাদেরকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য গতকাল রবিবার (২৯ মে) রাত ১০ টায় আইপিএলের ফাইনাল খেলা চলাকালে মাদার বখশ হলের টিভি রুমে হল ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন কাজল সিগারেট খাচ্ছিল। সেখানে উপস্থিত বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিডি মর্নিং রাবি প্রতিনিধি মো: শাহবুদ্দিন তাকে বাইরে সিগারেট খেতে বললে তার উপর চড়াও হয় কাজল। আহত শাহাবুদ্দিনকে পরবর্তীতে মেডিকেলে ভর্তি করানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে সাংবাদিককে মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৪:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২