ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় একই বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নাটোর হাসপাতালে যুবকের মরদেহ রেখে পালালো উদ্ধারকারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে জনি নামে এক যুবকের মরদেহ নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়েছে উদ্ধারকারীরা।
বুধবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে। জনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সৈয়দের মোড় এলাকা থেকে ৪/৫ জন ব্যক্তি একজন রোগীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করতে আসে। এসময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ কথা শুনে ওই যুবকের মরদেহ রেখে পালিয়ে যায় উদ্ধারকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ট্রাকের ওপর থেকে গাছের ডালের আঘাত লেগে নিচে পড়ে গিয়ে আহত হয় ওই যুবক। তাকে পড়ে থাকতে দেখে উদ্ধারকারী যুবকরা নাটোর আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করতে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে যুবকরা ঝামেলা এড়াতে পালিয়ে যায়। পুলিশ জানায়, মরদেহ ময়না তদন্ত করার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোর হাসপাতালে যুবকের মরদেহ রেখে পালালো উদ্ধারকারীরা

আপডেট সময় : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১