ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হবে- স্বরাষ্ট্র মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ২৫৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হবে- স্বরাষ্ট্র মন্ত্রী

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার আইনশৃংখলা বিষয়ে বিশেষ সভায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, চট্টগ্রামের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী প্রয়োজন, সে বাহিনী মোতায়েন করা হবে।
পার্বত্য চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পের স্থলে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী প্রয়োজন সে বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

তিনি বলেন, প্রাথমিক ভাবে তিন জেলায় তিনটি এপিবিএন ব্যাটালিয়ন মোতায়েন করে পর্যায়ক্রমে পুলিশ ক্যাম্পের বিস্তৃতি বাড়ানো হবে। এপিবিএনের সদর দপ্তর হবে রাঙ্গামাটিতে। আর পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে র‍্যাবসহ আরো বেশি পুলিশ মোতায়েন করা হবে। তিনি বলেন, আমাদের পুলিশ অনেক সক্ষম পুলিশ এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।

বুধবার (২৫ মে) রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলার আইন শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈ সিং এমপি, পার্বত্য চট্টগ্রাম আ লিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমা, মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, র‍্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ মামুন, ডিজিএফআই প্রধান মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানগণ, তিন পার্বত্য জেলা প্রশাসকগণসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় পার্বত্য চট্টগ্রামের আইনশৃংখলাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হবে- স্বরাষ্ট্র মন্ত্রী

আপডেট সময় : ১০:০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২