সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ২০১ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভুমি সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপি ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২মে) ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা থানার তদন্ত (ওসি) জনাব আকবর আলী, ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাজাহান আলী সহ প্রমুখ।



















