রায়গঞ্জের রঙ মিস্ত্রি আব্দুল মানিকের চোখে-মুখে শুধুই হতাশা!
- আপডেট সময় : ০১:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৩০৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জের রঙ মিস্ত্রি আব্দুল মানিকের চোখে-মুখে শুধুই হতাশা!
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
রায়গঞ্জের রঙ মিস্ত্রি আব্দুল মানিকের চোখে-মুখে শুধুই হতাশা! আমাদের সুজালা-সুফলা এই বাংলাদেশে রয়েছে হরেক পেশার মানুষ। তার মধ্যে একজন হচ্ছেন রঙমিস্ত্রি মোঃ আব্দুল মানিক প্রামানিক। ৩৯ বছরের এই যুবক রঙ এর কাজ করে তেমন সংসার না চললেও হাল ছাড়েন নি তিনি। সিরাজগঞ্জের জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অন্যের বাসা বাড়ির আসবাবপত্র রঙ করে সংসার চালাচ্ছেন রঙমিস্ত্রি মানিক। মানিকের চোখে-মুখে যেনো হতাশার ছাপ দেখা গেছে। তিনি বলেন, সবকিছুর দাম উর্ধোমুখী। দাম বারেনি শুধু আমার দিন হাজিরার কামলার দাম। এখন এই পেশা ছাড়তেও পারছি না, ধরে রাখতেও পারছি না। আব্দুল মানিক সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে উপজেলার হাটপাঙ্গাসী ইসলামাবাদ ঈদগাহ মাঠের বর্তমান ইমাম, মাওলানা মোঃ জাকারিয়া আন্ছাড়ি বলেন, মানিক খুবই একজন ভাল রঙমিস্ত্রি কারিগর। আমার ব্যক্তিগত রঙয়ের সমস্ত কাজ গুলো মানিকের দারায় করানো হয়ে থাকে। মানিক একজন ভাল মানের রঙমিস্ত্রি। আপনারা যে কেউ মানিকের দ্বারা রঙয়ের কাজগুলো করাতে পারেন। উপজেলার হাটপাঙ্গাসী বাজারে এলেই মানিকের সাথে সরাসরি দেখা করতে পারবেন।






















