ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাজবন বিহারেবৌদ্ধ পূর্ণিমা উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাজবন বিহারেবৌদ্ধ পূর্ণিমা উদযাপিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাজবন বিহারেবৌদ্ধ পূর্ণিমা উদযাপিত। সকল প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাঙ্গামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও পূণ্যানুষ্ঠান। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।

সোমবার সকালে রাজবন বিহার উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবন বিহারে গিয়ে শেষ হয়। এতে পতাকা হাতে নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে ধর্মীয় সভায় মিলিত হয় পূণ্যার্থীরা। ত্রি-স্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে সকল প্রাণীর হিতার্থে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, হাজার প্রদীপ দান, প্যাগোডার উদ্দেশ্যে টাকা দানসহ নানাবিধ দানানুষ্ঠান এবং উৎসর্গ করা হয়। এছাড়া পৃথিবীর সকল মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় পূণ্যানুষ্টানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এছাড়াও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক অমিয় খীসা, বালুখালি ইউপি সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানসহ সমবেত পূণ্যার্থীবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। ত্রি-স্মৃতি বিজড়িত অহিংসার মাধ্যমে সকলে সাম্যমৈত্রী প্রীতি বন্ধনে আবদ্ধ থাকা। বুদ্ধপূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের নয় সকল সম্প্রদায়ের মানব জাতির তাৎপর্যময় দিন। আমাদের মানব জীবনে গৌতম বুদ্ধের বাণীগুলো অনুসরণ করতে হবে এবং বুদ্ধের চেতনাগুলো পালন করতে হবে। এ সময় সকলের প্রতি সুখ শান্তি ও মঙ্গল কামনা করেন তিনি।বুদ্ধ পূর্ণিমার মাধ্যমে সকল প্রকার লোভ, দ্বেষ, মোহ, হিংসা, সংঘাত পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান জানিয়ে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাজবন বিহারের আবাসিক প্রধান ও শিষ্যসংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। সন্ধায় ফানুস উড়িয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

May 16, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাজবন বিহারেবৌদ্ধ পূর্ণিমা উদযাপিত

আপডেট সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২