ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ২৫৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত। রাঙ্গামাটিতে দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ বিহার ও শাখা বন বিহারগুলোতে শুভ বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই পূর্ণিমায় জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

এ উপলক্ষে রোববার (১৫ মে) সকালে রাঙ্গামাটির বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, অষ্টপরিস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তি দান, প্রদীপ পূজাসহ দিনব্যাপী কর্মসূচী পালিত হচ্ছে। একইভাবে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় রত্নাংকুর বৌদ্ধ বিহারেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠানে দায়ক দায়িকার উদেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন, ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র সাপছড়ি অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভীগো মহাস্থবীর ও রত্নাংকুর বৌদ্ধ বিহারে অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির।

ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি চাকমা, পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

এ সময় বৌদ্ধ ধর্মীয় গুরুরা এই বুদ্ধ পূর্ণিমার মধ্যদিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।

এছাড়াও অন্যান্য বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন, শান্তি ও মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, প শীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজাসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এসময় পৃথিবীর মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় নানিয়ারচর রত্নাংকুর বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পূর্ণার্থী দায়ক দায়িকা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত

আপডেট সময় : ১০:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২