ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

রায়গঞ্জে ধান কাটার শ্রমিক সংকট; ভরসা হারভেস্টার মেশিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ২১৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়গঞ্জে ধান কাটার শ্রমিক সংকট; ভরসা হারভেস্টার মেশিন

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
রায়গঞ্জে ধান কাটার শ্রমিক সংকট; ভরসা হারভেস্টার মেশিন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে ধান কাটা, মাড়াই, সিদ্ধ করাসহ শুকানোর কাজ। ধানে ভাল ফলন পেলেও মুখে হাসি নেই উপজেলার কৃষকদের। একদিকে শ্রমিক সংকট অন্যদিকে বৃস্টি। তাছাড়া একমণ ধানে মিলছে একজন শ্রমিক। প্রথম দিকে ৫০০ থেকে ৬০০ টাকায় শ্রমিক পাওয়া গেলেও এখন ৯০০ থেকে ১০০০ টাকাও মিলছে না ধান কাটা শ্রমিক। বিগত কয়েক বছর আগে পাশের জেলা সদর আলমপুর বাজারে ধান কাটা শ্রমিক পাওয়া গেলেও অজ্ঞাত কারনে এবার বেশি দাম ও দুপুরে খাবার দিয়েও মিলছে না আশানুরুপ শ্রমিক। এদিকে প্রতিদিনও প্রায় কমবেশি বৃস্টি হচ্ছে। ফলে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ রহমত আলী জানান, ধান কাটা শ্রমিক না পেয়ে দিশেহারা হয়ে পাসের বাড়ির ভ্যান-চালক মোঃ আব্দুল মমিন, মোঃ ইউসুফ আলীকে দিয়েই কাজ করে নিচ্ছি। উপজেলা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া ভাল থাকলে চলতি বোরো ধান সম্পূর্ণ কাটা-মাড়াই ও ঘরে তুলতে এখনো প্রায় ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে। এর মূল কারন হচ্ছে বৈরি আবহাওয়া ও শ্রমিক সংকট। তবে উপজেলা কৃষিকর্মকর্তাদের সারবিক সহযোগিতায় ভর্তুকির মাধ্যমে সরকারি ভাবে বিক্রি করা কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে উপকৃত হচ্ছেন বলে জানান উপজেলার বেশ কয়েকজন কৃষক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়গঞ্জে ধান কাটার শ্রমিক সংকট; ভরসা হারভেস্টার মেশিন

আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২