ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গমাটি প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত। কাপ্তাইয়ের ২ নং রাইখালী ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের দূর্গম সীতাপাহাড় মারমা পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় স্থানীয় দোকানদার থোয়াই চাই মারমা(৫৩) এবং তাঁর সহধর্মিণী চিংঞো মারমা (৪০) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান, আহত দম্পতির ছেলে সুইহ্লা চিং মারমা।

তিনি জানান, বৃহস্পতিবার (১২মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৬ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র এবং লাঠি নিয়ে এসে আমাদের দোকানে বাবা এবং মা’ কে লাঠি দিয়ে বেদম প্রহার করে চলে যান। সন্ত্রাসীরা সকলে সবুজ পোশাক পরিহিত ছিল বলে জানান সুইহ্লা চিং মারমা।

পরে তাঁর পরিবারের সদস্যরা আহত দুই জনকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব শর্মা জানান, গুরুতর আহত থোয়াই চাই মারমার বুকের পাজরের হাড় ভাঙ্গছে এবং বাম হাতে ক্ষত রয়েছে। এছাড়া তাঁর সহধর্মিণী কোমরে আঘাত পেয়েছে।

রাইখালী ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম জানান, আমাকে ঘটনাটি তার পরিবারের সদস্যরা জানিয়েছে। তবে কারা মেরেছে সেই বিষয়ে অবগত নই।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনা শুনার পর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করে নাই এখনো। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত

আপডেট সময় : ০৬:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২