ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে র‍্যালী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ৫৬৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-উপলক্ষে রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ জশনে জুলুছে শহরে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য এই জশনে জুলুছের আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা।
শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু হয়ে প্রেসক্লাব, দোয়েল চত্বর, কাঠালতলি, পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে সমাপ্ত হয়। এই জুলুছে জেলার প্রত্যন্ত উপজেলা থেকেও শত শত মুসল্লী নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে যোগদান করেন।
এসময় নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (দঃ) ধ্বনিতে মূখরিত হয়ে উঠে আকাশ বাতাস। এছাড়াও মন মুগ্ধকর নাতে রাসুল (দঃ) পরিবেশন করতে থাকেন শায়েরগণ। জুলুছের সামনে ছিল শত শত মোটরসাইকেলের বিশাল বহর।
বর্ণাঢ্য এই জশনে জুলুছে নেতৃত্ব দেন, আনজুমান রিসার্স সেন্টারের মহাপরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক আল্লামা আলহাজ্ব এম এ মান্নান। জুলুছ শেষে বনরূপা জামে মসজিদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বনরূপা জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ। এসময় বক্তব্য রাখেন বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিম মাওলানা আবু নওশাদ নঈমী, কলেজ গেইট জামে মসজিদের খতিব মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী।
এসময় বক্তারা বলেন, প্রিয় নবীজি (দঃ)-এর শুভাগমনে আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে উর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমানিত। এছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে। এই জুলুছ নতুন কিছু নয়। তাই মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জুলুছ করা উত্তম কাজ। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে বলে সমাবেশে বলা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা গাউসিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সদস্য হাজী আবদুল করিম খান, হাজী নাছির উদ্দিন ও হাজী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছরই ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করে থাকে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা।

October 22, 2021
রাঙ্গামাটিতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে র‍্যালী
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গামাটিতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে র‍্যালী

আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১