ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবি-১৩ মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হ/ত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন মহেশখালীতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া আসামি কাসেম আবার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

City decked out for Prime Minister’s visit; Rajshahi ready to welcome her

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এম এম মামুনঃ
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সফরসূচি অনুযায়ী, তিনি নগরীর রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। এসব কর্মসূচি ঘিরে নেতাকর্মী ও নগরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। তাকে স্বাগত জানাতে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। এ উপলক্ষে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। পরিচ্ছন্ন ও সুন্দর নগরীর মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে চান তারা। এ সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে নগরীর পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ, ধর্মসভা মন্দির, সার্কিট হাউস ও জনসভাস্থলে পৃথক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও রাখা হয়েছে।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগরীর সাজসজ্জা, জনসভার আয়োজন ও মানুষের প্রত্যাশায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬