ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হ/ত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Gurudaspur -Human chain in protesting the murder of journalist Alif Fakir in Durgapur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হ/ত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজকের পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, চলনবিলের প্রবীণ সাংবাদিক মো. শহিদুল ইসলাম, গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি ও আমার সংবাদের সাংবাদিক আব্দুস সালাম, দেশ রূপান্তরের সাংবাদিক মেহেদী হাসান শাওন, আজকের বসুন্ধরা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাংলাদেশ সমাচারের সাংবাদিক সজিবুর রহমান, মুভি বাংলার বারকুল্লাহ ইসলাম বারেক এবং সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অসংগতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হামলা ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ড বন্ধ এবং তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হ/ত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬