সংবাদ শিরোনাম ::
চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ৫৭৮ বার পড়া হয়েছে
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরের ভাদড়া গ্রামে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সবুজ ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত সবুজ উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
চাটমোহর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠ সংলগ্ন আশরাফুলের চাস্টলে অভিযান চালিয়ে মাদক কারবারি সবুজকে আটক করে। এসময় সবুজের মোবাইল ফোন সেটের ভেতর বিশেষভাবে রাখা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এবেপারে থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, আটককৃত সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















