রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- আপডেট সময় : ০৩:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। “বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে নিয়ে রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে বেলুন উড়িয়ে দিবসটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এরপর আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জোনাইদ।
আলোচনা সভায় রাঙ্গামাটি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মোঃ নুরুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন, এ. ই. এম ইসমাইল হোসেন বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল রাঙ্গামাটি, রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম ও রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ প্রমূখ।
র্যালিতে সিনিয়র জজগণ, বিচারকগণ, আইনজীবী, বিভিন্ন মানবাধিকার কমিশনের সদস্যরা অংশ গ্রহণ করেন।




















