ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

Godagari News Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ (১১)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাহাদ গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেলাধুলা শেষে কয়েকজন বন্ধুর সঙ্গে কুঠিপাড়া বারুইপাড়া এলাকার পদ্মা নদীতে গোসল করতে নামে ফাহাদ। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

পরদিন শুক্রবার ভোরে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ অনুসন্ধানের পর সকাল সাড়ে ৮টার দিকে নদীর তলদেশ থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরদিন সকালে পুনরায় অভিযান চালিয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে ফাহাদের বাবা-মা শোকে ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠীর এমন অকাল মৃত্যুতে কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬