ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে

Manda news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তেঁতুলিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. মোজাম্মেল হক।

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যে রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল। একই অনুষ্ঠানে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সম্মাননা গ্রহণ করেন ডা. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এছাড়া জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডেন ও কানাডা সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ের এই অর্জনের খবর এলাকায় পৌঁছানোর পর তেঁতুলিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা নিয়ে এলাকায় ফিরে আসলে চেয়ারম্যান ও চিকিৎসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্য, সচিব, হিসাব সহকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একই ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও চিকিৎসক—দুজনের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে।

প্রতিক্রিয়ায় ডা. মোজাম্মেল হক মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে দেশের শ্রেষ্ঠত্বের এই পুরস্কার গ্রহণ করা আমার জীবনের অন্যতম বড় অর্জন। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল বলেন, “এই অর্জন শুধু আমার নয়, পুরো তেঁতুলিয়া ইউনিয়নবাসীর। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ অবদানের ভিত্তিতে দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

July 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

আপডেট সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬