ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

Sapahar news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি

নওগাঁর সাপাহারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষডাঙ্গা) এলাকায় এই দুর্ভোগ দেখা যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের ওপর জমে থাকা বৃষ্টির পানি পাশের এক অসহায় নারীর বসতবাড়িতে ঢুকে পড়ছে। এতে বাড়ির এক পাশ ধসে গেছে এবং ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান (কালু) বলেন, “অল্প বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায়। চলাচল করতে খুব কষ্ট হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা।”

ক্ষতিগ্রস্ত মরিয়ম বেওয়া বলেন, “রাস্তার পানি আমার বাড়িতে ঢুকে পড়ায় বাড়ির এক পাশ ভেঙে গেছে। ঘরের ভেতরেও পানি জমে থাকে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”

এ বিষয়ে শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেন নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিক।

July 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি

আপডেট সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬