ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

Panchagarh bokul pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নামার পর একপর্যায়ে বকুল ইসলাম তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে আসা ডুবুরি দলও নদীতে তল্লাশি চালায়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও পর্যাপ্ত আলোর অভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করতে হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।”

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, দুপুর থেকে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছেন। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

সংবাদ লেখা পর্যন্ত বকুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

July 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

আপডেট সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬