ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

Raiganj news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী আঞ্চলিক সড়কে শতবর্ষী কয়েকটি গাছের শুকনো ও মরা ডাল সড়কের ওপর ঝুলে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এসব ডাল অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ধানগড়া-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের মীরের দেউলমুড়া থেকে পাঙ্গাসী বাজার পর্যন্ত কয়েকটি শতবর্ষী এন্ট্রি কড়ই গাছের শুকনো ডাল সড়কের মাঝ বরাবর হেলে রয়েছে। এসব ডালের নিচ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন ধরনের যানবাহনের চালক, শত শত শিক্ষার্থী ও সাধারণ পথচারী।

হাটপাঙ্গাসী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, নাহিদ নিউমার্কেটের সামনে এবং পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ মাঠের পূর্ব-উত্তর পাশে গাছের বড় বড় মরা ডাল দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। যেকোনো সময় ডাল ভেঙে পড়ে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সামান্য অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও সমস্যাটি সমাধানে দৃশ্যমান উদ্যোগ নেই।

এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ মরা ডালগুলো অপসারণ করে সড়কটি নিরাপদ করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আপডেট সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬