ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা বাগাতিপাড়ায় পানির সংকটে পাট জাগ, পুকুর ভাড়া বিঘাপ্রতি ২ হাজার টাকা লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পঞ্চগড় জেলার বিভিন্ন সড়ক যেন মরণফাঁদ, গর্ত-খানাখন্দে চরম দুর্ভোগ মাউশির এসইডিপি অ্যাওয়ার্ড অর্জন করল লালপুরের দুই শিক্ষার্থী বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে হামলা, দুই এজাহারে ২৫ জনের নাম পঞ্চগড়ে দরিদ্র নারীদের মাঝে দুইটি করে মা ছাগল বিতরণ

লালপুরে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

Lalpur (shakil) arrest

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

নাটোরের লালপুরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল সরদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৮ নম্বর দূড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শাকিল সরদার নওপাড়া গ্রামের মো. রবিউল সরদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পায় উপজেলার দূড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের শাকিল সরদার নামের এক মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে তার নিজ বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা সংরক্ষণ করছে। এমন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম, এসআই (নিঃ) মো. শাহিনুর রহমান ও এএসআই (নিঃ) মো. আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শাকিল সরদারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ২.৫০ গ্রাম) উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শাকিল সরদারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে শাকিল সরদারকে বৃহস্পতিবার (২ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬