ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

দীর্ঘদিন পর পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু, রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রার্থীদের উপচে পড়া ভিড়

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

Rajshahi visa office news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন পর পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু, রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রার্থীদের উপচে পড়া ভিড়

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ায় রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসাপ্রার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, তিন শতাধিক আবেদনকারী লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার অপেক্ষা করছেন। অনেকেই জানান, সিরিয়াল নিশ্চিত করতে তারা সকাল ৭টারও আগে কেন্দ্রে এসে উপস্থিত হন। সে সময় ভিড় ছিল আরও কয়েক গুণ বেশি।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ কার্যক্রম শুরুর প্রথম দিনেও ভিসা সেন্টারের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবেদনকারীদের। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি থাকলেও কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল সুশৃঙ্খল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদন গ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে চলছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবেদন শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই আবেদনকারীর সংখ্যা বেশি।

ভিসাপ্রার্থীদের অনেকেই চিকিৎসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ধর্মীয় ভ্রমণ ও পর্যটনের উদ্দেশ্যে ভারতে যেতে চান। দীর্ঘদিন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় আবেদন করার সুযোগ পেয়ে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ কেন্দ্রে আসছেন।

আবেদনকারীরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও আবেদন গ্রহণ কার্যক্রম মোটামুটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের সামনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আবেদন গ্রহণ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনপত্র, বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ থাকলে আবেদন গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আগামী কয়েক দিনও রাজশাহীর ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের চাপ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘদিন পর পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু, রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬