ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বাগাতিপাড়ার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

Bagatipara news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বাগাতিপাড়ার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় সারা দেশের মতো নাটোরের বাগাতিপাড়াতেও সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ২টায় উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।

‘গাছ লাগাই, প্রাণ বাঁচাই-ুসবুজ পৃথিবী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু সচেতনতা র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন ডলার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস বি সাত্তার, পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শামসুল আরেফিন, সহকারী সুপার এ কে এম আফজাল হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ কর্মসূচির আওতায় দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী পর্যায়ে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন ডলার বলেন, বাগাতিপাড়া উপজেলায় এ কর্মসূচির আওতায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসাসহ মোট ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বাগাতিপাড়ার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬