ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫৪৯ বার পড়া হয়েছে

Mujdar ali pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মুজদার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মজুমদার ক্লিনিক সংলগ্ন এলাকায় নিজস্ব আমগাছে আম পাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজদার আলী বিলপাড়া গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজস্ব আমবাগানে আম পাড়তে গাছে ওঠেন মুজদার আলী। একপর্যায়ে পা ফসকে গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাশের মজুমদার ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূরুল আলম বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৯:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬