জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মোহনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ২২৮ বার পড়া হয়েছে

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মোহনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এই প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুষ্টিকর খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজ রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মলন কক্ষে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল কবীরের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. রাশেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসরার মুকতাদির আহম্মদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, শিশু বিশেষজ্ঞ, মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মামুনসহ শিক্ষক, ঈমান, কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।




















