ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যে আয়োজিত মেলায় ১২টি স্টলে দেশীয় ফল, চারা ও কৃষি প্রযুক্তির প্রদর্শনী

পঞ্চগড়, ২৫ জুন: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপ-পরিচালক আব্দুল মতিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুন্নবী।

উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলায় অংশগ্রহণকারী ১২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশীয় ফল, ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি এবং ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বাংলাদেশের জলবায়ুর সঙ্গে অত্যন্ত উপযোগী। বিদেশি ফলের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়াতে হবে। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে ফল চাষে উদ্বুদ্ধ করতে হবে। বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলজ গাছ রোপণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।

মেলায় অংশগ্রহণকারীরা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল সংরক্ষণ প্রযুক্তি এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য পাচ্ছেন। আয়োজকরা আশা করছেন, এ মেলা ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করবে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু

আপডেট সময় : ০৯:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬