ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১, চালক আহত

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে

road accident news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১, চালক আহত

নাটোরের সিংড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৫৯) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শাহাদাত হোসেন (২৪) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার নাটোর–বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকার মৃত একদেলের ছেলে। আহত চালক শাহাদাত হোসেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভোরে রাস্তার পাশে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে নাটোরগামী প্রাণ এগ্রো লিমিটেডের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় চালক শাহাদাত হোসেন কাভার্ড ভ্যানের কেবিনে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১, চালক আহত

আপডেট সময় : ০২:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬