ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

সীমান্তে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে রাণীশংকৈলে ৮০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ-সার বিতরণ

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে রাণীশংকৈলে ৮০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ-সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্তবর্তী এলাকায় পাট, আখ, ভুট্টাসহ তিন ফুটের অধিক উচ্চতার ফসল চাষ নিরুৎসাহিত করতে ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় উপজেলা প্রশাসন ও এলজিইডির বাস্তবায়নে উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডি প্রতিনিধি মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা।

এ সময় সীমান্তবর্তী এলাকার ৮০ জন কৃষকের প্রত্যেককে ব্রি ধান-৭৫ জাতের ধান চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ইউরিয়া, ৫ কেজি টিএসপি, ৫ কেজি এমওপি এবং ৬.২৫ কেজি জিপসাম সার বিনামূল্যে বিতরণ করা হয়।

কৃষকরা বলেন, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাজনিত কারণে তারা পাট, আখ, ভুট্টাসহ বিভিন্ন লাভজনক উঁচু ফসল চাষ করতে পারেন না। ফলে আর্থিকভাবে তারা অনেক সময় ক্ষতির মুখে পড়েন। তাই সরকারের কাছে তাদের দাবি, কৃষি প্রণোদনা হিসেবে যে বীজ ও সার প্রদান করা হয়, তার পরিমাণ আরও বাড়ানো হোক, যাতে তারা ক্ষতি পুষিয়ে নিয়ে অধিক লাভবান হতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ও প্রশাসনকে সহযোগিতা করা সকল নাগরিকের দায়িত্ব। সীমান্তবর্তী এলাকার কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা প্রদান করছে। তবে আইন অমান্য করে কেউ তিন ফুটের বেশি উচ্চতার ফসল চাষ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং কৃষি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে তিন ফুটের অধিক উচ্চতার ফসল চাষ নিরুৎসাহিত করার পাশাপাশি কৃষকদের বিকল্প হিসেবে উচ্চ ফলনশীল ব্রি ধান-৭৫ চাষে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে রাণীশংকৈলে ৮০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ-সার বিতরণ

আপডেট সময় : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬