ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন

পাটগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাটগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্তের মেইন পিলার ৮৫৪/১০-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্তের ৮৫৪/১০-এস পিলার থেকে প্রায় ১৬০ গজ ভারতের অভ্যন্তরে দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের একটি টহল দল ভারতে অবস্থানরত পাঁচজন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

এ সময় স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে বিএসএফ সদস্যরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদস্যরা ওই পাঁচজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান নিয়েছেন। সম্ভাব্য যেকোনো ধরনের পুশইন ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাটগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১০:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬