ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত

মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা

নওগাঁর মান্দায় চারটি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ দাবিতে বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর মৎস্যজীবীপাড়া ব্রিজ এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে গোয়ালমান্দা ঈদগাহ মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্যজীবীপাড়া ব্রিজে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, নুরুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দুলাল হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কৃষক মকলেছার রহমান, আবুল কাসেম ও সাদেক হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালমান্দা, চকউদয় নারায়ণ, বারিল্যা ও কদমতলী বিলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অন্তত ৩ হাজার বিঘা জমি দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকে। এ কারণে কৃষকেরা সেখানে কোনো ধরনের ফসল করতে পারেন না। স্থানীয়দের অভিযোগ, বিলগুলোর পানি নিষ্কাশনের খালটি ভরাট হয়ে থাকলেও তা পুনঃখননের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বক্তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি পাবে। একই সঙ্গে খরা মৌসুমে খালের পানি কৃষিকাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

মানববন্ধনে কৃষকেরা বলেন, জলাবদ্ধতার কারণে প্রতি বছর তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক জমি অনাবাদি পড়ে থাকায় কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে। দ্রুত খাল পুনঃখনন করা হলে এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মানববন্ধন থেকে এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

June 10, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা

আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬